Shipping Policy / ডেলিভারি নীতিমালা
Fiona থেকে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। নিচে আমাদের ডেলিভারি সংক্রান্ত নিয়মাবলী দেওয়া হলো:
অর্ডার প্রসেসিংয়ের সময়
- অর্ডার নিশ্চিত (Confirm) করার পর সাধারণত ১-৩ কার্যদিবসের (Business Days) মধ্যে পার্সেল কুরিয়ারে হস্তান্তর করা হয়।
- সরকারি ছুটি, উৎসবের সময় (যেমন: ঈদ সেল), দূরযোগের সময় বা অনাকাঙ্ক্ষিত প্রশাসনিক কারণে ডেলিভারিতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ ও সময়
- ঢাকা সিটির ভেতরে: কুরিয়ারে হস্তান্তরের পর সাধারণত ১-২ দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়। রেগুলার পার্সেলের ক্ষেত্রে ৮০ টাকা এবং এক্সপ্রেস এরক্ষেত্রে ১২০ টাকা চার্জ প্রযোজ্য।
- ঢাকা সাব এরিয়া: কুরিয়ারে হস্তান্তরের পর সাধারণত ১-২ দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়। রেগুলার পার্সেলের ক্ষেত্রে ১৩০ টাকা চার্জ প্রযোজ্য।
- আউটসাইড ঢাকা: কুরিয়ারে হস্তান্তরের পর সাধারণত ২-৩ দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়। রেগুলার পার্সেলের ক্ষেত্রে ১৩০ টাকা চার্জ প্রযোজ্য।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- কুরিয়ার থেকে কল রিসিভ করার অনুরোধ করা হচ্ছে। (সাধারণত প্রচলিত বাংলাদেশি মোবাইল নাম্বারঃ ০১৭********, ০১৮********, ০১৯********, ০১৩********, ০১৪********, ০১৫******** অথবা আইপি নাম্বার ০৯৬******** থেকে কল করা হয়।)
- পেমেন্টের আগে পার্সেল চেক করুন।
- যেকোনো সমস্যায় ফিওনা-র অফিসিয়াল ফেসবুক পেজ-এ মেসেজ করুন।